ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) এর মৃত্যুর ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করছেন। বুধবার সকালে পৌনে সাতটা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের সকল ফটক তালা ঝুলিয়ে দেয় এবং প্রধান ফটকে অবস্থান নেয়।
অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকেছবি: প্রথম আলো,
শিক্ষার্থীদের দাবি, তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও আট দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচির সময় ক্যাম্পাসে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে:
- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করতে হবে।
- পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনের গতি পরিমাপ রাখতে হবে।
- নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
- মেডিকেল সেন্টারের জরুরি সেবার মান উন্নত করতে হবে।
- নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
- সব রিকশাচালকের প্রশিক্ষণ সাপেক্ষে নিবন্ধন দিতে হবে।
- অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিকেল সেবায় যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। আফসানার ক্ষেত্রে তা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখা উচিত। ক্যাম্পাসে শুধু রিকশার নয়, মোটর সাইকেলের গতিরোধ করার জন্যও কোন পদক্ষেপ নেই। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা এই ব্লকেড কর্মসূচি অব্যাহত রেখেছে।

0 মন্তব্যসমূহ