Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সংকট নিরসনে দ্রুত নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন দেশের সব সংকটের সমাধান করতে পারে। শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‌‘১৬ বছর ধরে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, যা ব্যর্থ হবে। আমরা এগিয়ে যাব। ধৈর্য ধরতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

তিনি জানান, গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে। ৭০০ জন গুম এবং প্রায় ২০ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে।

বিএনপি অন্তর্বর্তী সরকার চায় উল্লেখ করে তিনি বলেন, ‌‘দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, রাজনৈতিক অবস্থাও নাজুক। আমরা সংস্কার চাই এবং দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচনই সব সংকটের সমাধান করতে পারে।’

মির্জা ফখরুল বলেন, ‌‘আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ