Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্ত উত্তেজনা: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব বাংলাদেশি উপ-হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকার পরের দিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডেকে পাঠিয়েছে, খবর জানিয়েছে এনডিটিভি।

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

রোববার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “আমরা অপরাধশূন্য সীমান্ত প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে চোরাচালান, মানবপাচার এবং অপরাধীদের চলাচল রোধ করা যায়।”

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বর্ডার ফেন্সিং নিয়ে একটি সমঝোতা রয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ