Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নির্বাচন কমিশনের ৬২ কর্মকর্তার বদলি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৬২ কর্মকর্তাকে বদলি করেছে। বুধবার (১ জানুয়ারি) রাতে ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে এনআইডি পরিচালক (অপারেশনস), ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী হয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পদায়িত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন হয়েছেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরূল আলম সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান হয়েছেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আলাদা প্রজ্ঞাপনে ১৭ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং বিভিন্ন জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআইতে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই ব্যাপক বদলিতে নির্বাচন কমিশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসার প্রত্যাশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ