Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব


অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্য তিনটি কমিশনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনও তাদের তৈরি করা সুপারিশনামা জমা দেয়।

সুপারিশনামায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। একটি হবে নিম্নকক্ষ, যা পরিচিত হবে জাতীয় সংসদ নামে, এবং অপরটি উচ্চকক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর।

৪০০ আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। ৩০০ সদস্য একক আঞ্চলিক নির্বাচনি এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ১০০ জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হবেন।

রাজনৈতিক দলগুলো মোট আসনের ন্যুনতম ১০ শতাংশ তরুণ প্রার্থী মনোনীত করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমিয়ে ২১ করার প্রস্তাব। দুইজন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন।

১০৫ আসনের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। ১০০ সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে প্রার্থী মনোনয়ন দেবে, যার মধ্যে কমপক্ষে ৫ জন অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন। রাষ্ট্রপতি বাকি ৫ জন সদস্য মনোনীত করবেন, যারা কোনো কক্ষেরই বা রাজনৈতিক দলের সদস্য নন।

স্পিকার ও ডেপুটি স্পিকার: উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। ডেপুটি স্পিকার হবেন সরকারদলীয় সদস্য ছাড়া অন্যদের মধ্য থেকে। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশ দেশের আইনসভায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ