Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ ক্যাম্পের সন্ধান, ভিত্তিহীন বলে দাবি সংগঠনের

রাঙামাটির পাগলিছড়া ও যমচুগ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার বান্দুকভাঙ্গা রেঞ্জের এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ক্যাম্পগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, পাগলিছড়ার ক্যাম্পটি পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ, আবাসস্থল এবং সড়কসহ বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। যমচুগে পাওয়া ক্যাম্পটিতে বাঙ্কারসহ সন্ত্রাসীদের প্রতিরোধমূলক ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে।

তবে ইউপিডিএফ এই দাবি নাকচ করে এটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে অভিহিত করেছে। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা শনিবার এক বিবৃতিতে বলেন, “ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা গণতান্ত্রিক পন্থায় নিপীড়িত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আইএসপিআরের দাবি সম্পূর্ণ মিথ্যা ও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা।”

তিনি আরও বলেন, “উল্লেখিত এলাকায় ইউপিডিএফের কোনো সামরিক বা সাংগঠনিক ক্যাম্প নেই। আইএসপিআরের বলা ক্যাম্পগুলো আমাদের সমর্থক বা গ্রামবাসীর থাকার অস্থায়ী ঘর হতে পারে, যারা হামলার ভয়ে জঙ্গলে রাত কাটান।”

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এমন অভিযান চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ