Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেলেন তারেক রহমানসহ বিএনপির তিন নেতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন নেতা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার এ তথ্য জানান।


বিএনপির আমন্ত্রিত প্রতিনিধিদলে রয়েছেন:দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক প্রার্থনাসভা, যা ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানটি আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
এই সম্মেলন আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ