সিলেটে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে শ্রোতাদের হট্টগোল ও বিশৃঙ্খল আচরণে বিরক্ত হয়ে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী নির্ধারিত সময়ের আগেই তার বক্তব্য শেষ করেন।
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী এই মাহফিলের শেষ দিনে, মঞ্চের সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে তিনি বারবার শ্রোতাদের থামানোর চেষ্টা করেন।
বিরক্তির সুরে তিনি বলেন, "কুরআনের মাহফিলে এমন বিশৃঙ্খলা অনভিপ্রেত। সিলেটবাসীর কাছ থেকে এমন আচরণ আশা করিনি।"
শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত না হওয়ায়, ২ ঘণ্টার নির্ধারিত বক্তব্য ১ ঘণ্টা ২৫ মিনিটেই সংক্ষিপ্ত করে মোনাজাত পরিচালনা করেন তিনি।
0 মন্তব্যসমূহ