নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত শনিবার জনসভা মঞ্চে দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান, যিনি দৃষ্টির নামেও পরিচিত। এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ডা. ফারজানা রহমান জানান, কেন তিনি সেদিন মঞ্চে উঠেছিলেন। তিনি বলেন, গত ৬ ডিসেম্বর বিকালে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চের নিচে চেয়ারে বসতে বলেন। একপর্যায়ে মাইকে তার নাম ঘোষণা হলে তিনি মঞ্চে ওঠেন, তবে বিএনপির নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে তিনি নেমে যান।
ফারজানা আরও উল্লেখ করেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার নিজ বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের আমলে দলীয় কোনো সুবিধা বা পরিচয় গ্রহণ করেননি। এই কারণে বর্তমানে তার বিরুদ্ধে সব ধরনের আলোচনা-সমালোচনায় তিনি বিব্রত।
0 মন্তব্যসমূহ