Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দুইটি নৌযানসহ ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড দুটি মাছ ধরার জাহাজসহ ৭৯ নাবিককে আটক করেছে। সোমবার দুপুরের দিকে মোংলা বন্দরের হিরন পয়েন্টের কাছে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়েছে, এমনটি নিশ্চিত করেছেন ট্রলার মালিকপক্ষ।



আটক জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান হলো চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড এবং এফভি লায়লা-২ এর মালিক প্রতিষ্ঠান এসআর ফিশিং।

জাহাজ দুটির মালিকপক্ষ বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছে। এফভি লায়লা-২ এর মালিক সিদ্দিকুর রহমান এবং অপারেশন কোম্পানি ‘এসআর ফিশিং’। অন্যদিকে এফভি মেঘনা-৫ এর মালিক এমএ ওয়াহেদ এবং তাদের অপারেশন কোম্পানি সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। 

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক মঙ্গলবার জানান, আটক জাহাজের নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমভি মেঘনা-৫ এ ৩৭ জন নাবিক এবং এমভি লায়লা-২ এ ৪২ জন জেলে ছিলেন।

তবে তিনি বললে, ট্রলারগুলো কেন আটক করা হয়েছে বা কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

এদিকে, নৌ-পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন এবং এটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাকিল আহমেদ জানান, তিনি এই ঘটনার খবর মিডিয়ার মাধ্যমে শুনেছেন, কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি বা অভিযোগ পাননি। ফলে ঘটনাটি কোথায় ঘটেছে, সে সম্পর্কে তিনি স্পষ্ট ধারণা পায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ