Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পঞ্চগড়ে টানা শৈত্যপ্রবাহ, জনজীবনে চরম দুর্ভোগ

টানা পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনপদ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদের কারণে কিছুটা শীত কম অনুভূত হলেও বিকাল থেকে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।


শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। খেটে খাওয়া শ্রমিকদের কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ভ্যানচালক ও কৃষিকাজে নিয়োজিত শ্রমজীবীরা শীতের তীব্রতার মধ্যেও কাজ করতে বাধ্য হচ্ছেন।

শৈত্যপ্রবাহের কারণে পঞ্চগড়ে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জানিয়েছেন, তাপমাত্রা আরও কমতে পারে, যা জনজীবনে নতুন সংকট তৈরি করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ