Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সচিবালয়ে আগুনে পুড়ে ছাই, যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন ‘সব শেষ হয়ে গেছে’

সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে বিমর্ষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, "আমাদের সব শেষ হয়ে গেছে।" এ সময় ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন তাকে সান্ত্বনা দেন।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আসিফ মাহমুদ। নীলফামারি থেকে ঢাকায় ফিরে তিনি সচিবালয়ে যান। তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার দিনগত রাতে সচিবালয়ে আগুন লাগার খবর শুনে নীলফামারি সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

অগ্নিকাণ্ডে ভবনের ৬ থেকে ৯ তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৭ম তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ৮ম তলায় স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অংশ এবং ৯ম তলায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ—সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ভবনের ভেতরে দেয়ালের অংশ খসে পড়েছে, সিঁড়ি ধসে গেছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। তবে ভবনের বাইরের অবস্থা দেখে ভেতরের এই ভয়াবহতা বোঝার উপায় নেই।

অগ্নিকাণ্ডের পর পুরো ভবনটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। পোড়া অংশ থেকে আলামত সংগ্রহ করছেন তদন্তকারী সদস্যরা। সচিবালয়ের ভেতরে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ