বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শিতাংশ কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে।
সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ উপ-পরিচালক নাজমুল হুসাইন এ মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৪ আগস্ট এসকে সুর পরিবারকে সম্পদের বিবরণী দাখিলের জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো সাড়া দেননি। ফলে তাদের বিরুদ্ধে দুদক আইন ২৬(২) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে এসকে সুর এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
0 মন্তব্যসমূহ