দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ‘জাতীয় ঐক্য’ স্থাপনের লক্ষে সংলাপে বসার উদ্যোগ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রফেসর মোহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসঃ ছবি সংগৃহীত
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শফিকুল আলম, এই তথ্য জানিয়েছেন।
সংলাপের প্রথম পর্বে, বুধবার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও জানান, ‘‘এই দুইটি বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্যের ডাক দেওয়া।’’ একইসঙ্গে, মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার।

0 মন্তব্যসমূহ