বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আপনারা আমাদের ভালোবেসে এখানে এসেছেন। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে বৈষম্য থাকবে না, সুবিচার থাকবে। আমাদের সন্তানরা রাস্তায় নেমে 'আমরা বিচার চাই' বলে দাবি জানাচ্ছে। আমরা একটি মানবিক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।"
তিনি আরও বলেন, "আমরা সম্মানের বাংলাদেশ গড়তে চাই এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই।"
রোববার সকালে শুভরাড়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভরাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান ও শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল হক।
এসময় বক্তব্য রাখেন অভয়নগর যুব বিভাগের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মো. গোলাম মোস্তফা, আশিকুর রহমান, যুব বিভাগের সভাপতি শেখ আফজাল হোসেন এবং নওয়াপাড়া পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ প্রমুখ।
0 মন্তব্যসমূহ