Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিপিএলে উন্নতি চান তামিম, কনসার্ট নয় ক্রিকেটে বিনিয়োগের আহ্বান

রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল করতে হলে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”


তামিম উল্লেখ করেন, “ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।”

বিপিএলে উন্নতি ও পরিবর্তন আনতে ক্রিকেটে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “এখনই মন্তব্য করা কিছুটা তাড়াতাড়ি হবে, কারণ কাল কী আছে তা জানি না। তবে কেউ যদি আমার পরামর্শ চায়, আমি বলবো, যদি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট এবং ক্রিকেটে বিনিয়োগ করুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ