Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বারবার আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু তারা ওখান থেকেই কল্পকাহিনী বানিয়ে যাচ্ছে

 সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করেছি, কিছু শক্তিশালী গোষ্ঠী সেটাকে মুছে দিয়ে আগের অবস্থায় ফিরে যেতে চায়। যদিও তারা প্রকাশ্যে জানাচ্ছে না যে আগের অবস্থা ভালো ছিল, কিন্তু তাদের ভাষা ও আচরণে সেই সংকেত দৃশ্যমান। তাদের প্রভাব এত ব্যাপক যে, তারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সক্ষম হচ্ছে। এই কল্পকাহিনীর কারণে মানুষ সরকার সম্পর্কে সন্দিহান হয়ে পড়ছে। বুধবার, ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, আমরা বারবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে দেখার জন্য, কিন্তু তারা সেভাবে আসেন না। তারা শুধুমাত্র দূর থেকে গল্প বানিয়ে চলেছে। এখন আমাদের বিশ্বকে জানাতে হবে যে, আমরা একসাথে আছি এবং যা কিছু অর্জন করেছি, তা একত্রিত হয়ে পেয়েছি। 

এটি কোনো বিশেষ মতাদর্শের কারণে হয়নি, বরং আমরা যারা আমাদের প্রতি চাপ সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এটি অর্জন করেছি। এই বার্তা সবার সামনে তুলে ধরতে হবে এবং সবাইকে মিলে কাজ করতে হবে। আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


ড. ইউনূস বলেন, দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। আমাদের স্বাধীনতা অনেকের কাছে অপছন্দনীয়, এবং নানাভাবে এটাকে উল্টানোর চেষ্টা চলছে, যা ৫ আগস্টের পর থেকে আরও প্রকট হয়েছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে, যেখানে আমরা সবাই আনন্দ ভাগ করে নিয়েছি এবং কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, কিন্তু এটারও পক্ষে প্রচুর অপসংস্কৃতি চলছে। বর্তমানে দেশের পরিবেশকে অস্থির করার চেষ্টা চলছে।

তিনি বলেন, "আমরা যে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি, সেটাকে চাপা দিয়ে নতুন কোনো বাংলাদেশের গল্প রচিত হচ্ছে। এই আয়োজন শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে।"

"যে অভ্যুত্থান তাদের আদৌ পছন্দ হয়নি, তারা সেটাকে মুছে ফেলার এবং নতুন ভাষায় পুনরায় উপস্থাপনের চেষ্টা করছে। তারা উল্টে পেশ করছে যে, দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান, এবং বাংলাদেশকে রক্ষা করার ডাক দিচ্ছে। আমাদের সেদিকে নজর রাখতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। এটি কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়, বরং একটি জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, "আপনারা এ বিষয়ে ভালোভাবে অবগত আছেন। আমরা সবাই মিলে কাজ করার জন্য একত্রিত হলে একটি শক্তিশালী সমন্বয়ের সৃষ্টি হবে, যা আমাদের উদ্যোগকে সফল করবে।"

বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ