Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিএনপি নেতা মির্জা আব্বাস: ‘সংবিধানকে কবর দেওয়ার কথা ফ্যাসিবাদের ভাষা’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন করা যেতে পারে, কিন্তু সংবিধানকে কবর দেওয়ার দাবি ফ্যাসিবাদের ভাষা। রোববার নয়াপল্টনে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। তবে সংবিধানকে কবর দেওয়ার কথা বলা শহিদের রক্তের প্রতি অসম্মান। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, এককভাবে কোনো দাবি জনমনে বিভেদ সৃষ্টি করবে। আন্দোলনের ঐক্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানকে ‘মুজিববাদি’ উল্লেখ করে তার কবর রচনার কথা বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ