Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন: ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে, ফায়ার ফাইটারের মৃত্যু

ঢাকার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন ছয় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের আগুনের খবর পান তারা। দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করে।

আগুন ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮, ও ৯ তলায় ছড়িয়ে পড়ে। সচিবালয়ের গেইট ভেঙে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করাতে হয়েছে, যা কাজকে আরো জটিল করে তোলে।

অগ্নি নির্বাপণের কাজে নিয়োজিত ফায়ার ফাইটার মো. সোহানুর জামান নয়ন পানির লাইন দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন সদস্যরাও কাজ করেছেন। আগুনের কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা।

এই ঘটনায় প্রাণহানি ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ