Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কামরাঙ্গীরচরে স্কিন প্রিন্ট কারখানায় মালিককে হত্যা করে মাটিচাপা, জড়িত ৪ জনের সন্ধান

মোঃ ফিরোজ হোসেন, 

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ কারখানায় নূরে আলম (৫৭) নামে এক স্কিন প্রিন্ট ব্যবসায়ীকে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।



থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, হাসান নগর ভান্ডারীর মোড়ে আলমের কারখানায় কর্মচারীসহ চারজন এ হত্যাকাণ্ডে জড়িত। মূল হত্যাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নূরে আলম। খোঁজ না পেয়ে তার পরিবার থানায় অভিযোগ করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানার ভেতরে জুয়া খেলায় বাধা দেওয়ায় কর্মচারীরা তাকে আঘাত করে, যা তার মৃত্যুর কারণ হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেওয়া হয়।

পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ