Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বড়দিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান: "সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় কাজ করা জরুরি"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজ ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। হিংসা ও বিদ্বেষ পরিহার করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।


বড়দিন উপলক্ষে গতকাল এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “মহান যিশুখ্রিস্ট সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। তার জীবন দর্শন আমাদের মানবকল্যাণে উদ্বুদ্ধ করে। বড়দিন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, এটি একটি সর্বজনীন উৎসব। এর মূল বার্তা হলো সম্প্রীতি, সহাবস্থান এবং শুভেচ্ছা।”

তারেক রহমান আরও বলেন, “মহান যিশুখ্রিস্ট মানবিক বন্ধন সুদৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন। তার শিক্ষা এবং আদর্শ মানুষের নৈতিক উৎকর্ষতা অর্জনে অনুপ্রেরণা দেয়। তিনি সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের পথপ্রদর্শক। আমরা যদি এই আদর্শ যথাযথভাবে উপলব্ধি করতে পারি, তবে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব।”

তিনি বড়দিনের সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটানো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ