মোঃ ফিরোজ হোসেন: প্রতিনিধি
মামলাবাণিজ্য ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে “বিআরপি এর নতুন উদ্যোগ, কমিউনিটি প্রটেকশন লিগ্যাল এইড"
ঢাকা,০১ডিসেম্বর২০২৪
বাংলাদেশে দিনদিন বাড়ছে হয়রানিমূলক মামলা ও প্রশাসনিক দুর্নীতি, এইসব ভুয়া মামলার অপব্যবহারের শিকার হওয়া সাধারণ মানুষের সংখ্যা দিন দিন বারছে, কিছু অসাধু ব্যক্তির অসৎ উদ্দেশ্য ও প্রশাসনিক দুর্নীতির কারণে সাধারণ জনগণ মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সংস্কার বাদীপার্টি (বিআরপি) "কমিউনিটি প্রটেকশন লিগ্যাল এইড" নামে একটি আইনি সহায়তা কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে।
বিআরপি এর উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য:
এই আইনি সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য হলো সাধারণ জনগণকে হয়রানিমূলক মামলা ও ভুয়া মামলার হাত থেকে রক্ষা করা। এই উদ্যোগের মাধ্যমে বিআরপি সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জনগণের মধ্যে আইন ও ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে। বিশেষ করে বিগত সরকারের শাসনামল বা জুলাই-আগস্টের বিপ্লবের সময় হয়রানি মূলক মামলার শিকার হয়েছেন, তাদের জন্য বাংলাদেশ সংস্কার বাদী পার্টি (বিআরপি) এগিয়ে এসেছে। জনগণ যেন সঠিক বিচার পায় এবং হয়রানিমূলক মামলার কারণে তাদের জীবন ক্ষতিগ্রস্ত না হয়। সেইজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ,
আমাদের সেবাইয় অন্তর্ভুক্ত করবে:
১. মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করা।
২. কিছু মামলাবাজ দুষ্ট মানুষ ও অসাধু কর্মকর্তার অর্থ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়েতোলা।
৩. ব্যবসায়ী ও ভূমিমালিকদের হয়রানিমূলক মামলা থেকে সুরক্ষা নিশ্চিত করা।
৫. আইনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা,
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা:
বিআরপিএর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ সোহেল রানা মনে করেন, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের রক্তে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কোন অন্যায়- অবিচার করতে দেওয়া হবেনা। বাংলাদেশ সংস্কার বাদী পার্টি জনগণের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।
হটলাইন: 01958 452782
যোগাযোগ:
ইমেল: admin@brpbd.org
হটলাইন: 01958 452782
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি – আপনার ন্যায়বিচারের পক্ষে।
ধন্যবাদ।

0 মন্তব্যসমূহ