যুক্তরাজ্যের মাটিতে পা রাখলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে প্রস্তুত আছে দেশটির সরকার, এমন একটি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই বক্তব্য আসে। শুক্রবার মুখপাত্র বলেন, “যুক্তরাজ্য সবসময় অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে।"
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কি না, এ বিষয়ে মুখপাত্র সরাসরি কিছু বলতে চাননি। তবে লেবার এমপি এমিলি থর্নবেরি নিশ্চিত করেছেন যে, নেতানিয়াহু যদি ব্রিটেনে আসেন, তবে তাকে আইসিসি গ্রেফতারি পরোয়ানার অধীনে আটক করতে বাধ্য হবে যুক্তরাজ্য। তিনি বলেছিলেন, “এটা কোনও প্রশ্ন নয়, আমরা বাধ্য, কারণ আমরা আইসিসির সদস্য।”
এছাড়াও, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, স্পেন, ইতালি, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে এবং কানাডা ঘোষণা করেছে যে তারা আইসিসির গ্রেফতারি পরোয়ানা মান্য করবে। তবে, ফ্রান্স জানিয়েছে যে পরোয়ানাটি বৈধ, কিন্তু নেতানিয়াহুকে গ্রেফতার করা ‘আইনগতভাবে জটিল’ হতে পারে।

0 মন্তব্যসমূহ