ইসকনের হামলায় খুন চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের
জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে গতকাল থেকে বিভিন্ন মহলে অভিযোগ উঠে ইসকনের বিরুদ্ধে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনার সঙ্গে ইসকন কোনোভাবে জড়িত নয়।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রাম আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের। ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিলো বা কি বললো তার জন্য ইসকন দায়ী নয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ