News 24 Somoy
সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (COP29) ফাঁকে আল–জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে।এই সাক্ষাৎকারে, যা গতকাল রোববার আল–জাজিরায় সম্প্রচারিত হয়, ড. ইউনূস বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব, চলমান সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় সম্পর্কে ড. ইউনূস বলেন, “এ সম্পর্কে আমার কোনও নির্দিষ্ট চিন্তা নেই।”
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে তার মন্তব্যে তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছর হলেও নতুন সংবিধানে আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্ভবত চার বছরের কম হবে। এটি মানুষের চাহিদার উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলো যদি বলেন দ্রুত নির্বাচন দিন, তাহলে সেটাই হবে।”
যখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি চার বছর অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন, ড. ইউনূস বলেন, “আমি বলিনি যে আমি চার বছর থাকব; তবে মেয়াদ চার বছরের বেশি হয়ে যায়।” তিনি আবারও নিশ্চিত করেন যে, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়ার সমাপ্তি।

0 মন্তব্যসমূহ