কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি ভেঙে গিয়েছিল। এতে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন, আর দুজন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ