Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিনিয়োগের সুরক্ষা দাবি করেছেন এস আলম।

 এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম দাবি করেছেন যে তিনি সিঙ্গাপুরের নাগরিক। বাংলাদেশ ব্যাংক যেভাবে এস আলম গ্রুপের বিরুদ্ধে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ নিচ্ছে, তার প্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে নিজেকে সুরক্ষিত দাবি করছেন।

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম

সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তুলেছেন আহসান মনসুর। তাঁর দেওয়া সাক্ষাৎকারে দাবি করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এস আলমের মতো বিতর্কিত ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ ব্যাংক খাত থেকে পাচার করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান এস আলম পরিবারের পক্ষে চিঠিটি পাঠিয়েছে। চিঠিতে গভর্নর আহসান মনসুরের বক্তব্যকে ভিত্তিহীন ও উসকানিমূলক উল্লেখ করা হয়েছে, এবং অভিযোগ করা হয়েছে যে এটি এস আলম গ্রুপের বিরুদ্ধে ‘ভীতি প্রদর্শনমূলক’।

প্রতিবেদনে আরও বলা হয়, এস আলম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিসি মামলা করার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অসামান্য প্রত্যাঘাত হিসেবে গণ্য হচ্ছে। আহসান মনসুর ফাইন্যান্সিয়াল টাইমসে বলেন, শেখ হাসিনার শাসনামলে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিপুল অর্থ পাচার করেছেন, যার মধ্যে এস আলম গ্রুপ একমাত্র ১ হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছে। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনার একটি বলে অভিহিত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ