Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারতীয় ধনকুবের গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

 ভারতের শীর্ষ ধনকুবের এবং আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা বুধবার তাঁকে এবং কয়েকজন সহযোগীকে এই অভিযোগের মুখোমুখি করেছেন।

 গৌতম আদানি 

অভিযোগে বলা হয়, আদানি এবং তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন, যাতে তারা আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে পারেন। পরে তাঁরা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে।

মার্কিন অ্যাটর্নিরা জানান, গৌতম আদানি ব্যক্তিগতভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং সংস্থার দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সম্পর্কে ভুল তথ্য প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে গৌতম আদানির স্বজন সাগর আদানি এবং সাবেক সিইও ভিনেত এস জেইনও রয়েছেন। ইতিমধ্যেই গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ