bd news somoy
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আওয়ামী লীগ সরকারের ১৩ জন মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে।
আজ সকাল ১০টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনে তাঁদের হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা এবং নির্যাতনের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
সহযোগী হিসেবে উপস্থিত থাকছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এর সাথে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য শাজাহান খানও রয়েছে।


0 মন্তব্যসমূহ